শাকিব-অপু এখন নতুন করে সংসার!


প্রতিনিধি প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২৩, ২:১০ পূর্বাহ্ণ
শাকিব-অপু এখন নতুন করে সংসার!

লাখোকণ্ঠ বিনোদন ডেস্ক: আমেরিকায় অবস্থানরত একজন সাংবাদিক জানান, শাকিব-অপু এখন নতুন করে সংসার শুরু করেছেন। সন্তানকে নিয়ে একসাথে থাকছেন, ঘুরছেন। তাতে স্ত্রী অপু ও ছেলে জয়কে পাশে বসিয়ে গাড়ি ড্রাইভ করছেন শাকিব। শুধু তাই নয়, গত ১৩ জুলাই ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে নামার পর অপু-জয়কে রিসিভ করেন শাকিব খান। এরপর এক গাড়িতে চড়ে বাসায় যান।

অন্য দিকে শাকিব অপুর ঘনিষ্ট সূত্র জানায়, এবার আমেরিকা যাওয়ার আগেই তারা দু’জন পুনরায় বিয়ের অনুষ্ঠানিকতা শেষ করেন। এরপর দেশ ছাড়েন তারা।

এর আগে ঈদে ‘প্রিয়তমা’ মুক্তির পরই গোপনে যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব খান। এর কয়েক দিন পর যান অপু বিশ্বাস। সাথে নেন ছেলে আব্রাহাম খান জয়কে। তখনই আঁচ করা গিয়েছিল, শাকিবের কাছেই যাচ্ছেন তারা।

২০১৮ সালে শাকিব অপুর বিয়ে বিচ্ছেদের পর বুবলীকে গোপনে বিয়ে করেন শাকিব খান। এরপর তার প্রকাশ্যে আসার পর দ্বন্দ্বে জড়িয়ে পড়েন তারা। একপর্যায়ে শাকিব জানান, তাদের বুবলীর সাথে তার বিচ্ছেদ হয়েছে। এরপর থেকেই বুবলীকে বাদ দিয়ে শাকিব অপু এক হচ্ছেন চলচ্চিত্র পাড়ায় এমন আলোচনা শুরু হয়।

জানা গেছে, শাকিব খান ইতঃপূর্বে যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য গ্রিন কার্ড পেয়েছেন। ২০০৮ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন শাকিব-অপু। তবে দু’জনেই খবরটি গোপন রাখেন। ২০১৬ সালে কলকাতায় তাদের সন্তান জয়ের জন্ম হয়। এরপর ২০১৭ সালে সন্তানসহ একটি টিভি লাইভে এসে বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন অপু। এ ঘটনায় ক্ষুব্ধ হন শাকিব। একপর্যায়ে অপুর সাথে বিচ্ছেদ হয়ে যায়।

এরপর ২০১৮ সালেই চিত্রনায়িকা বুবলীকে বিয়ে করেন শাকিব। সে খবরটিও গোপনে রাখেন। ২০২০ সালে তাদের ঘরে জন্ম নেয় শেহজাদ খান বীর। এরপর ২০২২ সালে সোস্যাল মিডিয়ায় সন্তানসহ ছবি পোস্ট করে শাকিবের সাথে বিয়ের বিষয়টি প্রকাশ করেন বুবলী। একপর্যায়ে শাবিকও তার সত্যতা স্বীকার করেন। এরপর এ নিয়ে দু’জনের মধ্যে বিবাদ শুরু হলে শাকিব জানান, তিনি বুবলীকে অনেক আগেই ছেড়ে দিয়েছেন। যদিও বুবলী এখনো তাদের বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেননি।

এ বিষয়ে জানতে গতকাল অপু বিশ্বাস এবং শাকিব খানকে সাংবাদিকরা ফোন করা হলে তাদের কেউই ফোন ধরেননি। এরপর অপু বিশ্বাসকে হোয়াটস অ্যাপে বার্তা দিলে তারও কোনো জবাব দেননি। অন্য দিকে বুবলীর প্রতিক্রিয়া জানতে ফোন করা হলে তারো কোনো সাড়া মেলেনি।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০