সরিষাবাড়ীতে ‘দুই রাউন্ড গুলিসহ পিস্তল’ উদ্ধার!


প্রতিনিধি প্রকাশের সময় : ১১ মে, ২০২৪, ৮:৪৬ অপরাহ্ণ ৪৯
সরিষাবাড়ীতে ‘দুই রাউন্ড গুলিসহ পিস্তল’ উদ্ধার!

স্বপন মাহমুদ, সরিষাবাড়ী প্রতিনিধি:জামালপুরের সরিষাবাড়ীতে দুই রাউন্ড গুলি সহ একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ মে) সকালে পৌরসভার বাউসী বাঙালি পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১টি পিস্তল, ১টি ম্যাকজিন ও ২ রাউন্ডগুলি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান।

উপ-পরিদর্শক মাহমুদুল হাসান জানান, ‘থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমানের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে দশটায় পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে বাউসী বাঙালি পাড়া গ্রামের রোকনের বাড়ীতে। এসময় আব্দুল মোতালেব এর ছেলে রোকন এর বসতঘর থেকে ১টি পিস্তল, ১টি ম্যাকজিন ও ২ রাউন্ডগুলি উদ্ধার করে পুলিশ।

এ-বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুশফিকুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রোকনের বাড়ী থেকে গুলি সহ পিস্তল উদ্ধার করা হয়। রোকনের বিরুদ্ধে মাদক সহ একাধিক রাজনৈতিক মামলাও রয়েছে। সে একজন ওয়ারেন্ট ভুক্ত আসামী এছাড়াও তার বিরুদ্ধে অস্ত্র মামলা প্রস্তুতি চলছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০