সাকিবের পর মিরাজ; বিশ্বকাপে বাংলাদেশের জয় লাভ


প্রতিনিধি প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২৩, ৭:৪৬ অপরাহ্ণ
সাকিবের পর মিরাজ; বিশ্বকাপে বাংলাদেশের জয় লাভ

লাখোকন্ঠ অনলাইন ডেস্কঃ মেহেদি হাসান মিরাজের অলরাউন্ড পারফরমেন্সে আজ আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে ১৩তম ওয়ানডে বিশ্বকাপে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ।

ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বল হাতে ২৫ রানে ৩ উইকেট নেয়ার পর ব্যাট হাতে ৭৩ বলে ৫৭ রানের দায়িত্বপূর্ণ ইনিংস খেলেন মিরাজ।  সাকিব আল হাসানের পর বাংলাদেশের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের ম্যাচে ৩ উইকেট নেয়া ও ৫০ রান করা খেলোয়াড় হিসেবে নাম লেখালেন মিরাজ।

এর আগে ২০১৯ সালের বিশ্বকাপে বাংলাদেশের হয়ে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ৫১ রান ও ২৯ রানে ৫ উইকেট নিয়েছিলেন সাকিব। ম্যাচটি ৬২ রানে জিতেছিলো বাংলাদেশ।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০