সাতক্ষীরায় উপজেলা পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত


ফিরোজ হোসেন, সাতক্ষীরা প্রকাশের সময় : ১২ জুন, ২০২৬, ১:৩৪ অপরাহ্ণ
সাতক্ষীরায় উপজেলা পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

“মেধা, বিজ্ঞান, উদ্ভাবনের দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলায় শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকাল ১০টায় সাতক্ষীরা নবারুন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), SEDP-এর উদ্যোগে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর কবীর। এছাড়া বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবুল হোসেন, নবারুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী এবং সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্বাস আলী।

আয়োজকরা জানান, উপজেলা পর্যায়ের এই প্রদর্শনীতে মোট ১৮টি স্টল স্থান পেয়েছে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা প্রতিটি দলে তিনজন শিক্ষার্থী ও দুজন শিক্ষক নিয়ে অংশগ্রহণ করেন। উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প এবং উদ্যোক্তা মনোভাব বিকাশের লক্ষ্যে এ কার্যক্রম চারটি ধাপে সম্পন্ন করা হচ্ছে।

আয়োজক সূত্রে আরও জানা যায়, দেশের প্রায় ৫২০টি উপজেলা ও থানায় একই ধরনের বিজ্ঞান মেলা ও প্রতিযোগিতা চলমান রয়েছে, যার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশে উৎসাহিত করা হচ্ছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উপমা আহমেদ।

সাতক্ষীরার  আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০