সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের ম.র.দে.হ উদ্ধার, হ.ত্যা.র অভিযোগ


ফিরোজ হোসেন, সাতক্ষীরা প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২৬, ৪:৫৮ অপরাহ্ণ ১৪৫
সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের ম.র.দে.হ উদ্ধার, হ.ত্যা.র অভিযোগ

সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের কৈখালী গ্রামে একটি মাছের ঘের থেকে সুমন হোসেন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) সকালে মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহত সুমন হোসেন লাবসা ইউনিয়নে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও আলোচিত বক্তা মাওলানা মনোয়ার হোসেন মমিনের গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন বলে পরিবার ও স্থানীয় সূত্র জানিয়েছে।

স্বজনদের ভাষ্য, রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা মোবাইল ফোনে ডেকে সুমনকে বাড়ির পাশের একটি মাছের ঘেরে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সোমবার সকালে স্থানীয়রা ঘেরের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, ঘটনাটির রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

এ ঘটনায় কৈখালীসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের কারণ ও এর পেছনের রহস্য নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১