সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ২৭ পরিবার পেল ৯৭ লাখ টাকা


ফিরোজ হোসেন, সাতক্ষীরা প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২৬, ৩:১৪ অপরাহ্ণ ৬০
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ২৭ পরিবার পেল ৯৭ লাখ টাকা

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২৭ পরিবারের মধ্যে ৯৭ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। সঞ্চালনা করেন বিআরটিএ সাতক্ষীরার সহকারী পরিচালক মো. জমির হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবুল হাশেম, সাতক্ষীরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুর রউফ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা, বিআরটিএর মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুকসহ অনেকে।

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকেও বক্তব্য দেওয়া হয়।

অনুষ্ঠানে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের অনুমোদন অনুযায়ী সাতক্ষীরা জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২৭ পরিবারের মধ্যে মোট ৯৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

এ সময় জেলা প্রশাসন, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের কর্মকর্তা-কর্মচারী, পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ এবং দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১