
লাখোকন্ঠ অনলাইন ডেস্কঃ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিবি)। মঙ্গলবার শাহজাহানপুরের একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি প্রধান হারুন-অর-রশিদ এক বিবৃতে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তারা পুলিশ হত্যা মামলার আসামি। দুজনকে আটক করে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।
এর আগে রোববার সকালে গুলশানের বাসা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করা হয়। শনিবার প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় রোববার রাতে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।
আপনার মতামত লিখুন :