সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে ২৩৪৬টি মামলা নিষ্পত্তি


বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২৬, ৬:০০ অপরাহ্ণ ৫৪
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে ২৩৪৬টি মামলা নিষ্পত্তি

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে ২ হাজার ৩৪৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত লিগ্যাল এইড-এর সামগ্রিক কার্যক্রমের বিস্তারিত তথ্য সেখানে তুলে ধরা হয়।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড-এর যাত্রা শুরু। সেই থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত আইনি সহায়তাপ্রাপ্ত উপকারভোগী মোট ৩০ হাজার ৬৯৬ জন।

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড-এর মাধ্যমে ৩ হাজার ৪১৩টি মামলায় সরাসরি আইনি সহায়তা প্রদান করা হয়েছে।

এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ২ হাজার ৩৪৬টি মামলা। সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৭ হাজার ২৮৩টি আইনি পরামর্শ সেবা দেওয়া হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে।

আর্থিকভাবে অস্বচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এ সেবা দেওয়া হচ্ছে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১