গাজীপুর ডিসির কাছে গাজীপুর যুবলীগ বিভিন্ন দাবি নিয়ে গণস্বাক্ষর জমা 


প্রতিনিধি প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২৩, ৯:১৫ অপরাহ্ণ ১৫৭
গাজীপুর ডিসির কাছে গাজীপুর যুবলীগ বিভিন্ন দাবি নিয়ে গণস্বাক্ষর জমা 

লাখোকণ্ঠ প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, গাজীপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজীবের নেতৃত্বে আজকে গাজীপুর জেলার ডিসির  নিকট নিন্মোক্ত দাবিগুলো নিয়ে গণস্বাক্ষর গ্রহন করে স্মারক লিপি প্রদান করা হয়। যথাযথ কর্তৃপক্ষের কাছে দাবি সম্বলিত গণস্বাক্ষর পৌঁছে দেয়ার অনুরোধ জানান।

দাবিগুলো:

১. বঙ্গবন্ধুকে হত্যার নেপথ্যের মাস্টারমাইন্ডদের খুঁজে বের করতে একটি কমিশন গঠনের দাবি ।

২.সামরিক শাসক জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবি ।

৩. বঙ্গবন্ধুর হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি ।

৪. দূর্নীতিবাজ তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করার দাবি ।

৫. কানাডার আদালতে ৫’ম বারের মত সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষিত বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবি ।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০