বিএনপির বিজয়ে বিআরডিবি কর্মচারী ইউনিয়নের দোয়া মাহফিল


প্রতিনিধি প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ
বিএনপির বিজয়ে বিআরডিবি কর্মচারী ইউনিয়নের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদকঃ দোয়া, আলোচনা ও মিষ্টি মুখের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নিরঙ্কুশ বিজয় উদযাপন করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্মচারী ইউনিয়ন।  রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কাওরান বাজারে অবস্থিত বিআরডিবি ভবনের হল রুমে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন হাফেজ মো: লিয়াকত হোসেন।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির (সিবিএ) সভাপতি ও টাঙ্গাইল জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ.কে.এম মনিরুল হক মুনীরের উপস্থাপনায় ও সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবির মহাপরিচালক সরদার মোঃ কেরামত আলী (অতিরিক্ত সচিব)। এছাড়াও বিআরডিবির বিভিন্ন স্তরের কর্মকর্তারা ও ইউনিয়নের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, আবারও প্রমাণ হলো যে যখনই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় তখনি জনমতের রায় বিএনপির পক্ষে যায়। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা নির্বাচন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদের পাশাপাশি দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শেষে উপস্থিত পল্লী উন্নয়ন বোর্ড কর্মচারী ও ইউনিয়নের নেতাকর্মীরা মিষ্টিমুখ করেন।

আর্কাইভ