হামের সঙ্গে বাঁধছে নতুন রোগ!


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২৬, ৪:১৭ অপরাহ্ণ
হামের সঙ্গে বাঁধছে নতুন রোগ!

হামের সঙ্গে বাঁধছে নতুন রোগ! হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে দেশের ৬৪ জেলায়। বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠাও। এরমধ্যে বিশেষ টিকাদান কর্মসূচি ঘোষণায় কিছুটা স্বস্তি এলেও দুশ্চিন্তা আক্রান্তদের নিয়ে।

এদিকে, রাজধানীর হাসপাতালগুলোতে ভর্তি অধিকাংশ শিশুই হামের সঙ্গে সঙ্গে আক্রান্ত হচ্ছে নিউমোনিয়ায়, দেখা দিচ্ছে শ্বাসকষ্টও। এতে কষ্ট বাড়ছে শিশুদের। সেই সঙ্গে সঠিক তথ্য না জানায় হাসপাতাল হাসপাতাল ঘুরে রোগীর অবস্থা আরও খারাপ হচ্ছে বলে জানান অভিভাবকরা। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ৯ হামের রোগী।

কীভাবে হাম প্রতিরোধ করা যায়?

আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে এক শিশু। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি রয়েছেন ৭৬ জন। হামের দ্রুত ছড়িয়ে যাওয়াকে মহামারি উল্লেখ করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শুধু টিকা কার্যক্রমে সীমাবদ্ধ থাকলে সংকট মোকাবিলা সহজ হবে না।

হামের টিকা কেনার জন্য নতুন করে ৬০৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় আগামী রোববার থেকে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। শুরুতে বেশি সংক্রমিত এলাকায় টিকা দেয়া হবে। টিকা পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১