আবারো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ


নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২৬, ১২:১৯ অপরাহ্ণ ১৮
আবারো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে এ বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা ও গণমাধ্যমবিষয়ক ফোকাল পয়েন্ট সৈকত আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, পরীক্ষামূলক এ পর্যায়ে প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০ থেকে ২৪ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময় বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে।

এর আগে গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। এরই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম শুরু হলো।

সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের পরীক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনব্যবস্থা ও জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয়ের সক্ষমতা যাচাই করা হচ্ছে।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০