
বুধবার (৭ অক্টোবর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের বৈঠকে এ আহ্বান জানানো হয়।
বৈঠকে ‘ঢাকা ওয়াটার সিকিউরিটি অ্যান্ড রেজিলিয়েন্স প্রোগ্রাম’ ও এর আওতায় ৫ মিলিয়ন ডলারের ভিজিএফ পাইলট প্রকল্প নিয়ে আলোচনা হয়। ৩১টি কারখানার তালিকা থেকে আটটিতে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
বিজিএমইএ বলেছে, টেকসই প্রযুক্তিতে বিনিয়োগের উচ্চ ব্যয় পোশাক কারখানাগুলোর বড় বাধা। তাই অনুদান, দীর্ঘমেয়াদি ও সহজ শর্তে অর্থায়ন বাড়ানোর পাশাপাশি ক্লাস্টারভিত্তিক বর্জ্য শোধনাগার এবং ঢাকার বাইরের শিল্পাঞ্চলেও কার্যক্রম সম্প্রসারণের প্রস্তাব দেওয়া হয়েছে।
বিশ্বব্যাংকের প্রতিনিধি দল প্রস্তাবগুলো ইতিবাচকভাবে গ্রহণ করে বাংলাদেশের পোশাক খাতের সবুজ রূপান্তরে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :