মে মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ
মে মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ

মে মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। যা কার্যকর হবে আগামী ১ মে থেকে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

এতে বলা হয়,জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ১৮ এপ্রিলের প্রজ্ঞাপন অনুসারে ভোক্তা পর্যায়ে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা ও অকটেনের দাম ১৪০ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া প্রতি লিটার পেট্রোল ১৩৫ টাকা ও কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সেই মূল্যহার মে মাসের জন্য অপরিবর্তিত রাখা হয়েছে।

রাজধানীর ১১ ফিলিং স্টেশনে ফুয়েল পাস ছাড়া মিলবে না জ্বালানি তেল

নতুন এই নির্ধারিত মূল্যহার আগামী ১ মে থেকেও কার্যকর থাকবে। ফলে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা ও কেরোসিন ১৩০ টাকায় বিক্রি হবে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১