সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি আবেদুর রহমান সিকদার


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২৬, ৭:৫৩ পূর্বাহ্ণ ৩৯২
সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি আবেদুর রহমান সিকদার

দীর্ঘ প্রতীক্ষার পর নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আবেদুর রহমান সিকদার। বৃহস্পতিবার (১৬ জুলাই) তিনি ব্যাংকটির প্রধান নির্বাহী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন।

এর আগে গত ২৯ জুন বাংলাদেশ ব্যাংক তাঁকে সম্মিলিত ইসলামী ব্যাংকের (Sammilito Islami Bank PLC) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দেয়। তারও আগে ২৩ জুন অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় তাঁর নিয়োগের প্রস্তাব অনুমোদিত হয়।

প্রয়োজনীয় নিয়ন্ত্রক অনুমোদন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর তিনি আজ আনুষ্ঠানিকভাবে কাজে যোগ দেন। দায়িত্ব গ্রহণের আগে আবেদুর রহমান সিকদার বেসরকারি ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কর্মরত ছিলেন।

ব্যাংকিং খাতে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা নতুন প্রতিষ্ঠানের পুনর্গঠন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১