
জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সংগঠনের মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলীর সভাপতিত্বে সমাবেশে জোটভুক্ত ৩৫টিরও বেশি সংগঠনের সদস্যরা অংশ নেন।
সমাবেশ থেকে ঘোষণা করা হয়, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দেশের সব সরকারি কর্মচারীরা নিজ নিজ দফতরের সামনে অবস্থান, বিক্ষোভ ও কর্মবিরতি পালন করবেন। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে আগামী ৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে ‘ভুখা মিছিল’ ও ঘেরাও কর্মসূচি পালন করা হবে।
বক্তারা বাজারমূল্যের সঙ্গে সংগতি রেখে অবিলম্বে ১২টি গ্রেডে সর্বনিম্ন ৩৫,০০০ টাকা ও সর্বোচ্চ ১,৪০,০০০ টাকা বেতন নির্ধারণ করে ৯ম পে-স্কেলের গেজেট জারির দাবি জানান। এ ছাড়া ২০১৫ সালের পে-স্কেলে হরণকৃত ৩টি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, বেতন জ্যেষ্ঠতা রক্ষা এবং গ্রাচুইটির হার ১০০ শতাংশ করার দাবি জানানো হয়।
লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন
আপনার মতামত লিখুন :