লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানজানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেলবাস্তবায়ন করবে না। সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে পে কমিশনের প্রতিবেদনটাই শুধু জমা দেওয়া হয়েছে। পে স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার। বেতন বাড়ানো নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্ষোভ ছিল। নির্বাচিত সরকার যাতে সেই ক্ষোভের মুখে না পড়ে, সে জন্য অন্তর্বর্তী পে কমিশন গঠন করেছে বলেও জানান জ্বালানি উপদেষ্টা।
আপনার মতামত লিখুন :