
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বেনগাজির গ্যানফুদা ডিটেনশন সেন্টার থেকে তাদের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), লিবিয়া সরকার, বাংলাদেশ দূতাবাস এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর যৌথ উদ্যোগে দেশে ফেরানো হয়।
ফেরত আসা অধিকাংশ বাংলাদেশি মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে ইউরোপ যাওয়ার চেষ্টা করতে গিয়ে অনিয়মিতভাবে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকে সেখানে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।
দেশে ফেরার পর তাদের বিমানবন্দরে স্বাগত জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা। আইওএম তাদের যাতায়াত ব্যয়, খাদ্য ও প্রাথমিক স্বাস্থ্যসেবা দিয়েছে। প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের ব্যবস্থাও করা হয়েছে।
মানবপাচার ও অনিয়মিত অভিবাসনের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশে ফেরা বাংলাদেশিদের নিজেদের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের পর্যায়ক্রমে দেশে ফেরাতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সূত্র: পররাষ্ট্র মন্ত্রণালয়
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :