
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মোট সম্পদ ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ৬৫ টাকা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত মোট সম্পদের পরিমাণ ৯১ কোটি ৬৫ লাখ ৯০ হাজার ৮৯৫ টাকা।
তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সম্পদ ২০২৫ সালে কমে দাঁড়িয়েছে ১ কোটি ১২ লাখ ৭২ হাজার ৯২৪ টাকা।
কমের দিক দিয়ে মাহফুজ আলমের পরেই রয়েছেন আরেক সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার ২০২৫ সালের সম্পদ ১৫ লাখ ৩৪ হাজার ৭১৭ টাকা। আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে ছিলেন।
আপনার মতামত লিখুন :