কাপ্তাই লেকে পানি স্বল্পতা: কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের ৫টির মধ্যে বন্ধ ৩ ইউনিট, উৎপাদন ৫৮ মেগাওয়াট


রাঙামাটি প্রতিনিধি প্রকাশের সময় : ১০ জুন, ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ
কাপ্তাই লেকে পানি স্বল্পতা: কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের ৫টির মধ্যে বন্ধ ৩ ইউনিট, উৎপাদন ৫৮ মেগাওয়াট

কাপ্তাই লেকে পানি স্বল্পতার কারণে রাঙামাটির কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের (কপাবিকে) পাঁচটি ইউনিটের মধ্যে বর্তমানে মাত্র দুটি ইউনিট চালু রয়েছে। এতে কেন্দ্রটিতে উৎপাদিত হচ্ছে ৫৮ মেগাওয়াট বিদ্যুৎ, যেখানে সব ইউনিট সচল থাকলে সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব।

কপাবিকের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বুধবার (১০ জুন) জানান, শুষ্ক মৌসুমে কাপ্তাই লেকের পানির স্তর ধারাবাহিকভাবে কমে গেছে। চলতি সপ্তাহে কিছু বৃষ্টিপাত হলেও তা প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নয়।

তিনি বলেন, রুল কার্ভ অনুযায়ী এদিন কাপ্তাই লেকের পানির স্তর ৭৮ দশমিক ৩৪ ফুট (মিন সি লেভেল) থাকার কথা থাকলেও বুধবার সকাল ৯টা পর্যন্ত তা ছিল ৭৩ দশমিক ৯১ ফুট। অর্থাৎ পানির স্তর স্বাভাবিকের তুলনায় ৪ দশমিক ৪৩ ফুট কম রয়েছে।

বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বর্তমানে চালু থাকা দুটি ইউনিটের মধ্যে ২ নম্বর ইউনিট থেকে ৩০ মেগাওয়াট এবং ৩ নম্বর ইউনিট থেকে ২৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, কাপ্তাই লেকে পর্যাপ্ত পানি না এলে বন্ধ থাকা বাকি তিনটি ইউনিট চালু করা সম্ভব হবে না। এ জন্য উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত প্রয়োজন।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০