যেভাবে কার্যকর হবে পে-স্কেল


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১৭ মে, ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ণ
যেভাবে কার্যকর হবে পে-স্কেল

যেভাবে কার্যকর হবে পে-স্কেল। আগামী মাসের ৭ জুন জাতীয় সংসদে বাজেট অধিবেশনে বসতে যাচ্ছে সরকার। এরপরই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় বেতন কাঠামো (পে-স্কেল) বাস্তবায়ন করা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আহবান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট ঘোষণার সময়ই পে-স্কেলের বিষয়টি তুলে ধরবেন অর্থমন্ত্রী বলে জানিয়েছে সূত্রটি।

যেভাবে কার্যকর হবে নতুন বেতন কাঠামো

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একসঙ্গে বড় অঙ্কের অর্থ ছাড়ের চাপ সামাল দিতে নতুন বেতন স্কেল একযোগে কার্যকর না করে কয়েকটি ধাপে বাস্তবায়নের পথে হাঁটছে সরকার।

বাজেট বরাদ্দ: নতুন বেতন স্কেলের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রায় ৩৫ হাজার কোটি টাকার সম্ভাব্য বরাদ্দ নিয়ে কাজ চলছে।

ধাপে ধাপে বাস্তবায়ন: শুরুতে মূল বেতন আংশিক বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা সমন্বয় করে ২০২৮-২৯ অর্থবছরের মধ্যে পূর্ণাঙ্গ সুবিধা কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আওতাভুক্ত কর্মকর্তা-কর্মচারী: এই নতুন পে-কমিশনের সুপারিশের আওতায় প্রায় ১৪ লাখ কর্মরত সরকারি চাকরিজীবী এবং প্রায় ৯ লাখ অবসরভোগী বা পেনশনার আর্থিক সুরক্ষা পাবেন।

পে-স্কেল নিয়ে আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১