১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি


বিকেডি আবির, ঢাকা প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২৬, ৮:৩৪ অপরাহ্ণ ৪৬
১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি

ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন ও শ্রমিক অসন্তোষের মধ্যে দেশের ১৪৭টি তৈরি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে শিল্প খাতে অস্থিরতা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রধান কার্যালয়ে জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান।

বিজিএমইএ সভাপতি বলেন, তৈরি পোশাকশিল্পে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এতে কারখানাগুলোর স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি দেশের অন্যতম প্রধান রপ্তানি আয়ের খাতও ক্ষতির মুখে পড়ছে।

তিনি জানান, শ্রমিক অসন্তোষের কারণে সাভার ও আশুলিয়া এলাকায় ৫৫টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া আরও ৯২টি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে।

মাহমুদ হাসান খান বলেন, আগামী সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষের লিখিত প্রস্তাব জমা দেওয়া হবে। তবে শ্রমিকদের আন্দোলন অব্যাহত থাকলে মজুরি বোর্ডের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। আলোচনার জন্য কারখানার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

এর আগে চলমান শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে পরবর্তী করণীয় নির্ধারণে বিজিএমইএর প্রধান কার্যালয়ে পোশাকশিল্পের মালিকদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা অংশ নেন।

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০