
গত ৪ নভেম্বর জহির উদ্দিন স্বপনের সরকারি বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ডা. লকিয়ত উল্লাহর সঙ্গে উপস্থিত ছিলেন বায়োফার্মা লিমিটেডের হেড অব ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট আলা উদ্দিন খান আকাশ।
সাক্ষাৎকালে ডা. লকিয়ত উল্লাহ বায়োফার্মা লিমিটেডের পক্ষ থেকে জহির উদ্দিন স্বপনকে তাঁর গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে তাঁর অব্যাহত অবদান এবং দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।
এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং বায়োফার্মা লিমিটেডের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক (ক্রেস্ট অব অনার) প্রদান করা হয়।
সাক্ষাৎ ও মতবিনিময়কালে বাংলাদেশের ওষুধশিল্পের বর্তমান অগ্রগতি, ভবিষ্যৎ সম্ভাবনা এবং আন্তর্জাতিক বাজারে দেশীয় ওষুধের রপ্তানি সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বিশেষ করে আন্তর্জাতিক বাজারে বায়োফার্মার অবস্থান সুদৃঢ় করা, নতুন বাজারে প্রবেশ, বৈশ্বিক ব্যবসায়িক অংশীদারত্ব সম্প্রসারণ এবং বাংলাদেশের মানসম্মত ওষুধের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
এ সময় ডা. লকিয়ত উল্লাহ প্রতিষ্ঠানের ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা, আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের কৌশল এবং দেশের ওষুধ রপ্তানি খাতে অবদান বাড়ানোর লক্ষ্যে নেওয়া দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরেন।
জহির উদ্দিন স্বপন বায়োফার্মা লিমিটেডের ভবিষ্যৎ পরিকল্পনা ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের উদ্যোগকে স্বাগত জানান। পাশাপাশি ওষুধশিল্পের উন্নয়নে সরকারের সংশ্লিষ্ট পর্যায় থেকে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।
আলোচনায় বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ-পরবর্তী সময়ে দেশের ওষুধশিল্পের সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়েও কথা হয়। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখা, নতুন বাজার সৃষ্টি, রপ্তানি বৃদ্ধি এবং প্রয়োজনীয় নীতিগত সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়।
সাক্ষাৎ শেষে জহির উদ্দিন স্বপনের মূল্যবান সময় ও গঠনমূলক মতামতের জন্য বায়োফার্মা লিমিটেডের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়।
ডা. লকিয়ত উল্লাহ আশা প্রকাশ করেন, জহির উদ্দিন স্বপনের নেতৃত্ব ও দূরদর্শী চিন্তাভাবনা সরকারের কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে। পাশাপাশি সরকারি নীতিগত সহযোগিতা ও বেসরকারি খাতের উদ্যোগের সমন্বয়ে বাংলাদেশের ওষুধশিল্প আন্তর্জাতিক বাজারে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে।
আপনার মতামত লিখুন :