
সিমন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, কোটজেন Kotzen Scholarship স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা চার বছরের সম্পূর্ণ টিউশন ফি এবং রুম-অ্যান্ড-বোর্ড সুবিধা পাবেন। পাশাপাশি গবেষণা, বিদেশে শিক্ষাভ্রমণ, ইন্টার্নশিপ বা বিশেষ স্বল্পমেয়াদি কোর্সের জন্য অতিরিক্ত ৩ হাজার মার্কিন ডলার সহায়তা দেওয়া হবে।
এটি একটি অত্যন্ত প্রতিযোগিতামূলক মেধাভিত্তিক বৃত্তি। ভালো একাডেমিক ফলাফলের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি, সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তিক দক্ষতাকে গুরুত্ব দেওয়া হয়। নির্বাচিত শিক্ষার্থীদের বৃত্তি ধরে রাখতে প্রতি সেমিস্টারে নির্দিষ্ট জিপিএ বজায় রাখতে হয়।
আগ্রহী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের মূল ভর্তি আবেদনের পাশাপাশি কোটজেন স্কলারশিপের জন্য আলাদাভাবে আবেদন করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একজন পূর্ণকালীন আবাসিক আন্তর্জাতিক শিক্ষার্থীর বার্ষিক মোট ব্যয় প্রায় ৭৪ হাজার ৮৬ মার্কিন ডলার। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্রয়োজনভিত্তিক আর্থিক সহায়তা না থাকায় কোটজেন স্কলারশিপ না পেলে অন্যান্য মেধাভিত্তিক বৃত্তি দিয়ে পুরো খরচ মেটানো সম্ভব নয়।
তাই আবেদন করার আগে যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র এবং ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আবেদনের সময়সীমা সিমন্স ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে যাচাই করে নেওয়া জরুরি। সূত্র: সিমন্স ইউনিভার্সিটি
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :