
রোববার (১০ মে) অনুষ্ঠিত নির্বাচনে সব পদে একক প্রার্থী থাকায় প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন পাটোয়ারী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন—সহসভাপতি পদে রেজিস্ট্রার দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মশিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ট্রেজারার দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মো. শাহিদুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক (অর্থ ও হিসাব) সঞ্জয় কুমার পাল।
এ ছাড়া প্রচার ও দপ্তর সম্পাদক হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের সেকশন অফিসার (গ্রেড-২) মো. জাবেদ আলী খান, সংস্কৃতি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান মোছা. শামীমা নাসরিন এবং ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে আইসিটি সেলের সহকারী কম্পিউটার প্রোগ্রামার মো. শাহাদাত হোসেন নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম, রেজিস্ট্রার দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মোল্লা মেজবাহউদ্দিন দারাইন এবং মনোবিজ্ঞান বিভাগের সেকশন অফিসার (গ্রেড-১) মো. সাইফুল ইসলাম।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক (অর্থ ও হিসাব) এহেছান আহমেদ এবং অডিট সেলের সহকারী পরিচালক (অডিট) মো. মনির হোসেন।
নবনির্বাচিত সভাপতি খন্দকার হাবিবুর রহমান বলেন, কর্মকর্তাদের পেশাগত স্বার্থ রক্ষার পাশাপাশি শিক্ষার্থীরা যেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর থেকে আরও দ্রুত ও কার্যকর সেবা পায়, সে বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে।
সাধারণ সম্পাদক আবদুল হালিম বলেন, শপথ গ্রহণের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। অতীতের ধারাবাহিকতায় শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন সুবিধা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :