প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করায় শিক্ষক বরখাস্ত


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২৬, ১:৩৯ অপরাহ্ণ ৬৩
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করায় শিক্ষক বরখাস্ত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বরখাস্ত হলেন নীলফামারীর কিশোরগঞ্জের কিশামত রণচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।

শুক্রবার (৩ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম। এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) প্রাথমিক শিক্ষা বিভাগ রংপুরের বিভাগীয় উপপরিচালক আজিজুল ইসলাম তাকে সাময়িক বরখাস্ত করেন।

বরখাস্তের আদেশে বলা হয়, রংপুর বিভাগের আওতাধীন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কিশামত রণচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রধানমন্ত্রীর অফিস সময়কে লোক দেখানো ‘শোপিস’ বলেছেন। তার এ ধরনের কর্মকাণ্ডের কারণে প্রাথমিক শিক্ষার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩ (খ) অনুযায়ী অসদাচরণের অপরাধ।

এতে আরও বলা হয়, সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালায় প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

#EducationNews

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১