
শুক্রবার (৩ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম। এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) প্রাথমিক শিক্ষা বিভাগ রংপুরের বিভাগীয় উপপরিচালক আজিজুল ইসলাম তাকে সাময়িক বরখাস্ত করেন।
বরখাস্তের আদেশে বলা হয়, রংপুর বিভাগের আওতাধীন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কিশামত রণচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রধানমন্ত্রীর অফিস সময়কে লোক দেখানো ‘শোপিস’ বলেছেন। তার এ ধরনের কর্মকাণ্ডের কারণে প্রাথমিক শিক্ষার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩ (খ) অনুযায়ী অসদাচরণের অপরাধ।
এতে আরও বলা হয়, সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালায় প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
#EducationNews
আপনার মতামত লিখুন :