
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা প্রার্থীরা অংশ নেন। তাঁদের দাবি, চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ২৯০ জনের মধ্যে ১৮৪ জন নিয়োগপত্র পেলেও বাকি ১০৬ জন তা পাননি।
প্রার্থীদের অভিযোগ, বিভিন্ন কারণ দেখিয়ে তাঁদের নিয়োগপত্র আটকে রাখা হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই রাজনৈতিক কারণে বাদ পড়েছেন বলে দাবি করেন। বিষয়টি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে জানানো হলে তিনি গুরুত্বসহকারে দেখার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভায় বিষয়টি আলোচনা করবেন বলেও জানিয়েছেন বলে প্রার্থীরা জানান।
নিয়োগের বিষয়ে সমাধান না হলে রোববার (২৭ সেপ্টেম্বর) বাদ পড়া প্রার্থীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সমবেত হয়ে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবেন বলে জানা গেছে।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :