
মুরাদ হাসান, জৈন্তাপুর(সিলেট)প্রতিনিধি:দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে সিলেট বিভাগের ১০টি উপজেলার নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান-ভাইস-চেয়ারম্যানগণ শপথ গ্রহন করেছেন।
৬ জুন-২০২৪ খ্রি: বৃহস্পতিবার সকাল ১১টা এবং দুপুর ১২টায় সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়, আলমপুর, সিলেট-এ সিলেট বিভাগের ১০ উপজেলার চেয়ারম্যানগণ শপথ গ্রহন করেন।
তাদের কে শপথ বাক্য পাঠ করান সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি । অনুষ্ঠান উপস্থাপনা করেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (স্থানীয় সরকার বিভাগ) দেবজিৎ সিংহ ।
জৈন্তাপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এম লিয়াকত আলী, ভাইস-চেয়ারম্যান সাহাদ উদ্দিন (সাদ্দাম), মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা: সুনারা বেগম সহ সিলেট জেলার গোয়াইনঘাট ও কোম্পনীগঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান-ভাইস-চেয়ারম্যান এবং হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার চেয়ারম্যান বৃন্দ ।
এ সময় জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালিক রুমাইয়া সহ বিভাগীয় প্রশাসনের কর্মকর্তাগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সমাজের গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :