স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নওগাঁ পুলিশের প্রস্তুতি


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৮ পূর্বাহ্ণ ৩৫
স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নওগাঁ পুলিশের প্রস্তুতি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠু, নিরপেক্ষ ও পেশাদারভাবে পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁয় প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার নির্বাচনী দায়িত্বের গুরুত্ব তুলে ধরে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের শৃঙ্খলা, সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, নির্বাচনী দায়িত্ব গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল। এ দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা, কৌশল ও বাস্তব পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা থাকা জরুরি। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে কার্যকরভাবে কাজে লাগানোর জন্য তিনি প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে নওগাঁ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট, অতিরিক্ত পুলিশ সুপার এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০