আনসারের সহায়তায় ভোট দিলেন ১১৪ বছরের বৃদ্ধ আফাজ উদ্দিন


প্রতিনিধি প্রকাশের সময় : ২১ মে, ২০২৪, ৩:৩৫ অপরাহ্ণ
আনসারের সহায়তায় ভোট দিলেন ১১৪ বছরের বৃদ্ধ আফাজ উদ্দিন

সাইফুল ইসলাম সবুজ, টাঙ্গাইল:টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনে আনসারের সহায়তায় কাঁধে ভর দিয়ে ভোট দিলেন ১১৪ বছরের অসুস্থ এক বৃদ্ধ। বয়সের ভারে কুঁজো হয়ে গিয়েছেন। দুই পায়ের শক্তি কমে গিয়ে হাঁটতেও পারে না। তবুও মাথা গুঁজে লাঠি হাতে একাই আস্তে আস্তে ভোটকেন্দ্রে এসেছেন আফাজ উদ্দিন। ভোট কেন্দ্রে প্রবেশ করার পর গাছের ছায়ায় জিড়িয়ে নিয়ে আনসারের সহায়তায় দিলেন ভোট।

ভোট দিয়ে বেরিয়ে এসে একটি আত্মতৃপ্তির ছাপ মুখে নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, ‘আমি আমার জীবনে কখনও ভোট মিস করিনি। ভোটের দিন আমার বাড়িতে থাকতে ভালো লাগে না। অনেক কষ্ট হয়েছে এখানে আসতে। কিছু পথ অটোরিকশা দিয়ে এসেছি। কিছু পথ হেঁটে আসলাম। সব শেষে আনসারের সহায়তায় শান্তিমতো পছন্দের প্রার্থীকে ভোট দিলাম।’

এদিকে সকালে ভোটার উপস্থিতি খুব বেশি না থাকায় ভোট গ্রহণে ধীরগতি লক্ষ করা গেলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

মঙ্গলবার সকাল ৮ টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ এক টানা বিকেল ৪ টা পর্যন্ত চলবে। নির্বাচনে ১০ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ এছাড়া ভাইস চেয়ারম্যান ১২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৯ জন প্রতিদ্বদ্বিতা করছেন৷ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৩৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বায়িত্ব পালন করছেন।সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম লক্ষ করা গেছে৷ নির্বাচনে তিন উপজেলা মিলিয়ে মোট ৮ লাখ ৮৯ হাজার ১৭১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০