
বুধবার (২৩ সেপ্টেম্বর) নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার নির্বাচনী দায়িত্বের গুরুত্ব তুলে ধরে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের শৃঙ্খলা, সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, নির্বাচনী দায়িত্ব গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল। এ দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা, কৌশল ও বাস্তব পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা থাকা জরুরি। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে কার্যকরভাবে কাজে লাগানোর জন্য তিনি প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে নওগাঁ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট, অতিরিক্ত পুলিশ সুপার এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :