“নিশির জোনাক” শিরোনামে ইকবাল হোসেনের কন্ঠে মোহিমা চৌধুরীর নতুন মিউজিক ভিডিও


প্রতিনিধি প্রকাশের সময় : ১৪ জুন, ২০২৪, ৩:৫০ অপরাহ্ণ
“নিশির জোনাক” শিরোনামে ইকবাল হোসেনের কন্ঠে মোহিমা চৌধুরীর নতুন মিউজিক ভিডিও

এম এস শবনম শাহীন: বাংলাদেশের নবাগত সংগীতশিল্পী ইকবাল হোসেন এর কন্ঠে এবং মোহিমা চৌধুরী ও সিফাত হাসানের অভিনয়ে একটি রোমান্টিক মিউজিক ভিডিও মুক্তি পেতে যাচ্ছে। আসন্ন ঈদুল আযহা ২০২৪ উপলক্ষে “নিশির জোনাক” শিরোনামে গানটি রিলিজ করা হবে।

এই ঈদে অভিনেত্রী মোহিমা চৌধুরী বেশ কয়েকটি কাজ করেছেন। তবে “নিশির জোনাক” গানটিতে তার রয়েছে অসাধারণ পারফরম্যান্স। মোহিমা চৌধুরীর বিপরীতে কাজ করেছেন নবাগত অভিনয় শিল্পী সিফাত হাসান, তিনিও এই গানে খুব সুন্দর অভিনয় করেছেন। অভিনেতা সিফাত- স্টুডিও অলসপুরের হাত ধরে এগিয়ে যেতে চান সামনের দিকে।

গানটিতে কথা ও সুর সম্পাদন করেছেন নুরুল আমিন জাবেদ এবং সংজ্ঞীত আয়োজনে ছিলেন স্টুডিও অলসপুরের মিউজিক কম্পোজার ও ফোক শিল্পী সাকিবুল হাসান সুজন। “নিশির জোনাক” গানটি মুক্তি পাবে স্টুডিও অলসপুরের ইউটিউব চ্যানেল “Aloshpur Creation” এ। গানটি শ্রোতাদের ভাল লাগবে বলে আশাবাদী বাংলা ফোক গান করায় পারদর্শী কন্ঠশিল্পী সাকিবুল হাসান সুজন।

কন্ঠশিল্পী ইকবাল লাখোকন্ঠকে বলেন-‘আমার ক্ষুদ্র সংগীত জীবনে বড় আপুর থেকে অনেক গান শুনেছি এবং নিজে গান উপস্থাপন করার চেষ্টা করেছি তবে এবার আমার বন্ধু আল-আনোয়ার এর ভালোবাসায় স্টুডিও অলসপুর তথা বন্ধু সাকিবুল হাসান সুজন এর মাধ্যমে একটি সুন্দর গান সকলের মাঝে উপস্থাপন করতে পেরেছি। এই জন্য আমার কলাকৌশলী সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

সঙ্গীত শিল্পী ইকবাল আরও বলেন- ‘এই গানটি আমার জীবনের একটি প্রান, তাই আমি এই গানের সাথে সম্পৃক্ত সকল ভাই ও বন্ধুকে অসংখ্য ধন্যবাদ জানাই। বিশেষ করে স্টুডিও অলসপুরের ব্যবস্থাপনা পরিচালক ও অলসপুর ক্রিয়েশন এর ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক বন্ধু নাজমুল হোসাইন ও স্টুডিও অলসপুরের স্বত্বাধিকার ও সঙ্গীত পরিচালক সাকিবুল হাসান সুজন আমাকে অনেক অনেক সহযোগিতা করেছেন। সত্যিকার্থে আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এখন গানটি প্রকাশ পেলে সর্ব সাধারণের মন্তব্য জানার অপেক্ষায় আছি।

“নিশির জোনাক” গানটির পরিচালনায় ছিলেন নাজমুল হোসাইন এবং সাকিবুল হাসান সুজন। ভিডিও গ্রাফিতে ছিলেন সোহেল খান। ভিডিও সম্পাদনা করছেন জনপ্রিয় ভিডিও এডিটর শাহেদ ভিএফএক্স।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০