
শনিবার (৯ মে) বিষয়টি নিশ্চিত করেন আরেক কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা, যিনি ‘ডানা ভাই জোশ’ নামে পরিচিত। নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, গত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন কারিনা।
কয়েকদিন আগে হঠাৎ অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের বরাত দিয়ে ডানা জানান, কারিনা কায়সার হেপাটাইটিস এ ও ই-তে আক্রান্ত হয়েছেন। এতে তার লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ছাড়া প্রয়োজনে সহায়তার বিষয়েও পরে জানানো হবে বলে উল্লেখ করেন তিনি। আপাতত সবাইকে কারিনার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন। নানা হাস্যরসাত্মক কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া কারিনা কায়সার চলচ্চিত্রেও অভিনয় করেছেন। রেজাউর রহমান পরিচালিত ‘৩৬-৩৪-৩৬’ ওয়েব ফিল্মে অভিনয় করতে দেখা গেছে কারিনাকে।
উল্লেখ্য, কারিনার পরিবারও দেশের পরিচিত অঙ্গনের সঙ্গে যুক্ত। তাঁর দাদি রানী হামিদ বাংলাদেশের কিংবদন্তি দাবাড়ু। বাবা কায়সার হামিদ জাতীয় দলের সাবেক ফুটবলার এবং মা শাহনাজ সুলতানা কায়সার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
আপনার মতামত লিখুন :