আরিফিন শুভকে নিয়ে গর্বিত নুসরাত ইমরোজ তিশা


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ৯ মে, ২০২৬, ১২:০১ অপরাহ্ণ
আরিফিন শুভকে নিয়ে গর্বিত নুসরাত ইমরোজ তিশা

আরিফিন শুভকে নিয়ে গর্বিত নুসরাত ইমরোজ তিশা। নিজের বলিউড যাত্রার শুরুতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন আরিফিন শুভ।

‘জ্যাজ সিটি’ মুক্তির পর ভারতীয় গণমাধ্যমের একের পর এক পর্যালোচনায় প্রশংসিত হচ্ছে তার অভিনয়। কোথাও তিনি ‘স্ট্যান্ডআউট লিড’, কোথাও আবার পুরো সিরিজের সবচেয়ে শক্তিশালী উপস্থিতি হিসেবে উঠে আসছেন।

ফারুকীকে ‘উপদুষ্টু’ কটাক্ষ শাওনের, তিশার শাড়ি নিয়ে করলেন ইঙ্গিতপূর্ণ মন্তব্য

এই প্রশংসার ধারায় এবার যুক্ত হলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ‘জ্যাজ সিটি’ দেখে ইনস্টাগ্রাম স্টোরিতে আরিফিন শুভর একাধিক ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘দয়া করে সনি লিভে ‘জ্যাজ সিটি’ দেখুন। অসাধারণ অভিনয়। তোমাকে নিয়ে খুব গর্বিত আরিফিন শুভ।’

নুসরাত ইমরোজ তিশার সম্পদ এক বছরে দিগুণ হয়েছে

গত ১৯ মার্চ মুক্তি পাওয়া ‘জ্যাজ সিটি’ পরিচালনা ও চিত্রনাট্য করেছেন সৌমিক সেন। প্রায় ১০ পর্বের এই সিরিজের কেন্দ্রীয় চরিত্র জিমি রায়, যেখানে অভিনয় করেছেন আরিফিন শুভ। সিরিজজুড়ে তিনি বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি—এই চারটি ভাষায় অভিনয় করেছেন।

আরিফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশাকে সবশেষ একসঙ্গে দেখা গেছে ‘মুজিব’ সিনেমায়। সেই সময়ও শুভর অভিনয় ও চরিত্রের জন্য নেওয়া প্রস্তুতি নিয়ে প্রকাশ্যে প্রশংসা করেছিলেন তিশা। বিশেষ করে চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলতে তার পরিশ্রমের বিষয়টি তিনি উল্লেখ করেছিলেন।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০