সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছে দেবীগঞ্জে তরুণ কন্ঠশিল্পী আপিপ লিয়ন


প্রতিনিধি প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ণ
সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছে দেবীগঞ্জে তরুণ কন্ঠশিল্পী আপিপ লিয়ন

ইসমাইল হোসেন, নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েশন ও নিজের ক্রিয়েটিভিটি প্রকাশ করার প্রবনতা বেড়েছে তরুণদের। এরই ধারাবাহিকতায় গান গেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছে দেবীগঞ্জে তরুণ কন্ঠশিল্পী আপিপ লিয়ন।

 

আপিপ লিয়ন সোশ্যাল মিডিয়ায় এবং দর্শক-শ্রোতার কাছে জনপ্রিয় হয়ে ওঠে তার নিজের লেখা প্রথম গান “তুমি আমি” গাওয়ার মধ্য দিয়ে। এই গানের মাধ্যমে সে সবার নজর কাড়ে। এরপর একে একে ছয়টি গান প্রকাশিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। গানগুলো হলো- ১.তুমি আমি, ২.থাকো যত দূরে দূরে ৩.এই দিন এই রাতে, ৪. তুমি আমার, ৫. রাত, ৬. না ফেরার দেশে। এছাড়া আরো অনেক গান অপ্রকাশিত রয়েছে তার গানের ঝুলিতে।

 

তরুণ এই কন্ঠশিল্পীর পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার বোডিং পাড়ায় জন্মগ্ৰহণ করে। দেবীগঞ্জ থেকেই প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের পড়াশোনা শেষ করে। পরে ভর্তি হয় রাজধানীর পিলখানায় অবস্থিত স্বনামধন্য বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজে। সেখান থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হয়। আপিপ লিয়ন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মিরপুর গভমেন্ট বাংলা কলেজে অনার্স ফার্স্ট ইয়ারে অধ্যয়নরত রয়েছে।

 

আপিপ লিয়ন প্রতিবেদককে জানায়, দর্শক শ্রোতার চাহিদা অনুযায়ী নতুন গান এবং বিভিন্ন কনটেন্ট তৈরি করবে। তার বেশ কিছু ভিডিও কনটেন্ট মিলিয়ন ভিউজ পেয়ে ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ভবিষ্যতে গানের পাশাপাশি ভ্লগ ভিডিও করতে চায় সে..