১০০ টাকা পারিশ্রমিকে এবার শেখ হাসিনা হবেন অপু বিশ্বাস!


প্রতিনিধি প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২৪, ১২:৩৮ অপরাহ্ণ
১০০ টাকা পারিশ্রমিকে এবার শেখ হাসিনা হবেন অপু বিশ্বাস!

লাখোকন্ঠ অনলাইন ডেস্ক: ভক্তদের সুখবর দিলেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস। নির্মাতা সালমান হায়দার পরিচালিত বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য শেখ রাসেলকে নিয়ে নির্মিত সিনেমাতে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটিতে নাকি ১০০ টাকা পারিশ্রমিক নেবেন তিনি।

সংবাদমাধ্যম অনুযায়ী, নির্মিতব্য সিনেমাটির দুটি নামকরণ করেছেন পরিচালক। একটি ‘শেখ রাসেলের আর্তনাদ’, অন্যটি ‘আমি মায়ের কাছে যাব’। যেকোনো একটি নাম চূড়ান্ত হবে।

সিনেমাটিতে যুক্ত হওয়ার বিষয়ে অপু বিশ্বাস গণমাধ্যমকে বলেন, ‘সিনেমাটির গল্প শুনে এক বাক্যে রাজি হয়ে যাই। ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে। আশা করছি কাজটি দারুণ হবে। শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি।

এই সিনেমা প্রসঙ্গে নির্মাতা গণমাধ্যমকে বলেন, ‘২০১৯ সাল থেকে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা। এতে শেখ রাসেলের দৃষ্টি থেকে গল্পটি বলার চেষ্টা করব।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০