নিজেকে সেলিব্রেটি মনে করেন না স্বস্তিকা


প্রতিনিধি প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২৬, ২:০১ অপরাহ্ণ
নিজেকে সেলিব্রেটি মনে করেন না স্বস্তিকা

লাখোকণ্ঠ ডেস্ক: টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি বরাবরই নিজের স্বতন্ত্র ব্যক্তিত্বের জন্য আলোচনায় থাকেন। অন্যান্য তারকাদের মতো আড়ম্বরপূর্ণ জীবনযাপনের বদলে সাধারণ জীবনধারাকেই বেশি পছন্দ করেন তিনি। ব্যক্তিগত গাড়ির পরিবর্তে অনেক সময় অটো কিংবা বাসে যাতায়াত করতেও দেখা যায় তাঁকে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম নিউজ১৮ বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘সেলিব্রেটি’ শব্দটি নিয়ে নিজের আপত্তির কথা জানান স্বস্তিকা।

অভিনেত্রীর ভাষায়, আমি নিজেকে সেলিব্রেটি মনে করি না। সেলিব্রেটি কথাটার এত অপব্যবহার হয় যে আমাকে কেউ সেলিব্রেটি বললে মনে হয় কেউ আমাকে গালাগালি দিচ্ছে। স্বস্তিকা জানান, মানুষ তাঁকে শিল্পী, অভিনেত্রী, নারী বা সাধারণ মানুষ—যেকোনো পরিচয়ে ডাকতে পারেন, তবে ‘সেলিব্রেটি’ বলতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তাঁর মতে, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে খুব সহজেই অনেককে সেলিব্রেটি বলা হচ্ছে।

স্বস্তিকা বলেন, এখন সবাই সেলিব্রেটি। কারও বেশি ফলোয়ার্স থাকলেই সে সেলিব্রেটি। সবাই ইনফ্লুয়েন্সার। কিন্তু তারা কী ইনফ্লুয়েন্স করছেন, সেটা আমি জানি না। নিজেকে খুব সাধারণ মানুষ বলেই মনে করেন এই অভিনেত্রী। সাধারণভাবেই থাকতে ভালোবাসেন বলেও জানান তিনি। তাই কেউ তাঁকে ‘সেলিব্রেটি’ বললে বিনয়ের সঙ্গে বারণ করেন। উল্লেখ্য, সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে পরিচালক অর্জুন দত্ত নির্মিত ‘বিবি পায়রা’। এই ছবিতে অনির্বাণ চক্রবর্তী ও পাওলি দামের সঙ্গে অভিনয় করেছেন স্বস্তিকা।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০