যেকোনো দিন অপুর সাথে বুবলীর দেখা হয়ে যেতে পারে


প্রতিনিধি প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২৩, ৯:৫১ অপরাহ্ণ ৩৯
যেকোনো দিন অপুর সাথে বুবলীর দেখা হয়ে যেতে পারে

অনলাইন ডেস্কঃ এক সঙ্গে দেখা গেল বুবলী ও শাকিবকে। সঙ্গে আছে নায়কের ছোট ছেলে শেহজাদ খান বীর। নানা ঘটনার পর যখন এ প্রসঙ্গ অনেকটাই আড়ালে, তখন চিত্রনায়িকা বুবলী কয়েকটি ছবি পোস্ট করে গল্পের মোড় ঘুরিয়ে দিলেন।

বৃহস্পতিবার ফেসবুকে শাকিব ও ছেলের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। এতে দেখা যাচ্ছে, স্কুলে ভর্তি করতে ছেলেকে নিয়ে যাচ্ছেন তারা।

বুবলী লিখেছেন, ‘আজকের দিনটি আমার জন্য অনেক আবেগ, ভালোবাসা এবং মায়ার। কারণ আজ আমাদের শেহ্জাদ বাপজান এর স্কুল এর প্রথম দিন। অনেক বড় হও বাবা, ভীষণ ভালোবাসি তোমাকে! সবাই আমার শেহজাদ বাবার জন্য দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসায় রাখবেন।’

একটি ছবিতে শাকিবের ছোট ছেলে বীরকে কোলে দেখা যাচ্ছে, বুবলী তার পাশে স্কুলের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন। কিছুতে তারা একে অপরের দিকে তাকিয়ে আছে। একটাতে তিনজন বসে আছে। সবার মুখে হাসি।

বীর রাজধানীর ইংলিশ মিডিয়াম ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় (আইএসডি) ভর্তি হয়েছেন বলে জানা গেছে। অভিনেত্রী অপুর ঘরে জন্ম নেওয়া শাকিবের বড় ছেলে জয়কেও এর আগে একই স্কুলে ভর্তি করানো হলেও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি বলে জানা গেছে।

শাকিব-অপু-বুবলীর সম্পর্কের রসায়ন বেশ জটিল। এই সংবাদমাধ্যমে আসে অপুর সঙ্গে ঘুরছেন শাকিব, তো এই আসে বুবলীর সঙ্গে ঘুরছেন নায়ক। দুই ছেলেকেই যে তিনি বেশ ভালোবাসেন, তা দেখা যায় ফেসবুক খুললেই। তবে অপু আর বুবলীর সঙ্গে শাকিবের এখন সম্পর্ক কী; তা নিয়ে আলোচনা হতে পারে বিস্তর।

গত মে মাসে একটি জাতীয় দৈনিকে বুবলীকে নিয়ে কথা বলেন শাকিব। ওই সাক্ষাৎকারে শাকিব বলেন, ‘বুবলীর সঙ্গে আর কোনো ছবিতে কাজ করব না, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। বুবলীকে আমার সঙ্গে অনস্ক্রিন-অফস্ক্রিন কোথাও দেখা যাবে না।

‘অফস্ক্রিন মানে পর্দার বাইরের জীবন। মানে, বাস্তবে জীবনে বুবলীর সঙ্গে আমার সব সম্পর্ক অনেক আগে শেষ হয়ে গেছে, সেটাই বলতে চেয়েছি। তার জীবন তার, আমার জীবন আমার। সন্তানের কারণে আমাদের যা করণীয়, সেটাই হবে, দ্যাটস ইট। আবারও বলছি, তার সঙ্গে আমার অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে।’

ওই সাক্ষাৎকারের পরদিন বুবলী তার ফেসবুকে ভেরিফায়েড পেজ ও অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস দিয়ে অনেক ক্ষোভ উগরে দেন।

বুবলীসহ ছোট ছেলেকে স্কুলে নিয়ে যান শাকিব
তিনি লেখেন, ‘কয়েকদিন পর আমাকে নিয়ে এমন খবর দেখে আমি খুবই অবাক! শেহজাদের মুখের দিকে তাকিয়ে আমি তোমার সম্পর্কে বেশি কিছু বলতে চাই না। তবে মা হিসেবে যদি আমার ছেলের সম্মানের জন্য কথা বলতে হয়, সময় হলে অবশ্যই কথা বলব।

নায়কের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়নি উল্লেখ করে নায়িকা লেখেন, ‘কিন্তু কিছুদিন পর পর কী উদ্দেশ্যে আপনি আপনার স্ত্রী (এখনোও আপনার সাথে আমার ডিভোর্স হয়নি) এবং আপনার সন্তানের মাকে নিয়ে আপত্তিকর ইংগিতপূর্ণ কথা বলে সংবাদ করে ক্ষীণও চিন্তা প্রকাশ করেন।

স্বামী শাকিবকে উদ্দেশ্য করে বুবলী লিখেছেন, ‘সর্বোপরি, আমি একজন মানুষ হিসেবে আপনাকে কিছু বলতে চাই, ভালো সিনেমা করুন তবে মনে রাখবেন সুপারস্টারডম জীবনের একটি অংশ তবে এটি পুরো জীবন নয়।

‘অনেকটা সময় পার হয়ে গিয়েছে নিজের জীবনটাকে গোছান সেটা যেভাবেই আপনার ভালো লাগে, আমি কখনোই আপনাকে কোনো ব্যাপারে ফোর্স করিনি, সব সিদ্ধান্ত দিন শেষে আপনারই ছিলো। এখনো আপনার কোনো কিছু মনে হলে সেই সিদ্ধান্তও একান্তই আপনার, সেটা যেই সিদ্ধান্তই হোক আমি অবশ্যই শুভকামনা জানাবো। কিন্তু বিনীত অনুরোধ করবো আবারো কোনো লুকোছাপা করে আর কোনো বাজে কনফিউশন তৈরি করবেন না। শেহজাদ এর বাবা হিসেবে আমি যেমন আপনাকে সম্মান দেই, আপনিও সেটা করবেন।

এরপর শাকিব প্রসঙ্গ আপাতত থেমে গেলেও পরে শাকিব-অপুকে একসঙ্গে দেখা যায় যুক্তরাষ্ট্রে। ছেলে জয়ও তাদের সঙ্গে সময় কাটায়। ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে অবতরণের পর অপু-জয়কে স্বাগত জানান শাকিব খান। এরপর একটি গাড়িতে করে গন্তব্যে যান তারা। ছেলের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন শাকিব নিজেই।

২০০৮ সালে শাকিব খান গোপনে অভিনেত্রী অপু বিশ্বাসকে বিয়ে করেন। ২৭ সেপ্টেম্বর, ২০১৬ তারিখে এই দম্পতির ছেলে আব্রাম খান জয় কলকাতায় জন্মগ্রহণ করেন। ২০১৭ সালের এপ্রিলে, অপু বিশ্বাস একটি টিভি চ্যানেলে সমস্ত তথ্য ফাঁস করেছিলেন। ২০১৭ সালের নভেম্বরে তাদের বিচ্ছেদ হয়।

পরের বছরের ২০ জুলাই শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব। তাদের ছেলে শেহজাদ খান বীরের জন্ম ২০২০ সালের ২১ মার্চ আমেরিকায়। গত বছরের ৩০ সেপ্টেম্বর বুবলী এ তথ্য দেন। শাকিবের সঙ্গেও বিচ্ছেদ হয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে। কিন্তু বুবলী দিয়েছেন ভিন্ন তথ্য।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১