
সামাজিক মাধ্যমে প্রকাশিত ওই ছবিতে দেখা যায়, প্রবাসে দুই তারকা পাশাপাশি দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিয়েছেন। জায়েদ পরেছেন লাল রঙের নকশা করা কুর্তা-পাঞ্জাবি ও সাদা পায়জামা, সঙ্গে সানগ্লাস। অন্যদিকে সাকিবকে দেখা গেছে সাদামাটা পাঞ্জাবি-পায়জামায়।
ছবিটির ক্যাপশনে জায়েদ খান লিখেছেন ‘ঈদ মোবারক’ এবং একটি চাঁদের ইমোজি ব্যবহার করেছেন। একই সঙ্গে তিনি সাকিবকেও ট্যাগও করেন।
ছবিটি প্রকাশের পরই সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। বিনোদন ও ক্রীড়া ও বিনোদন জগতের দুই জনপ্রিয় তারকাকে একসঙ্গে দেখে ভক্তরা ঈদের শুভেচ্ছা জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। সব মিলিয়ে, যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপনের এই মুহূর্তটি ভক্তদের জন্য হয়ে উঠেছে এক চমকপ্রদ ও আনন্দঘন ঘটনা।
সাকিব আল হাসানক নিয়ে আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
ঢালিউড অভিনেতা জায়েদ খান নিয়ে আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :