আমি কিছুই মনে করি নাই, হয়তো কেউ ভুল করে ফেলছে: হাসান


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২৬, ১২:১৩ অপরাহ্ণ ৭৭
আমি কিছুই মনে করি নাই, হয়তো কেউ ভুল করে ফেলছে: হাসান

আমি কিছুই মনে করি নাই, হয়তো কেউ ভুল করে ফেলছে: হাসান। জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে গান গাওয়ার সময় দর্শকসারি থেকে ছুড়ে মারা হয় পানির বোতল। ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হলেও সংযত প্রতিক্রিয়া জানিয়েছেন আর্ক ব্যান্ডের ভোকালিস্ট হাসান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা যায়, মঞ্চে গান পরিবেশনার মাঝেই দর্শকসারি থেকেই মঞ্চের দিকে বোতল ছুড়ে মারা হয়। এরপর থেকেই বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা আলোচনা ও প্রতিক্রিয়া।

তবে বিষয়টি বড় করে দেখেননি হাসান। নিজের শান্ত প্রতিক্রিয়ায় হাসান বলেন, ‘আমি কিছুই মনে করি নাই, হয়তো কেউ ভুল করে ফেলছে! ভবিষ্যতে আর কারো উপর এরোকম না হয় এই কামনা রইলো।’

এ ঘটনার পর দেশের সংগীতাঙ্গনের অনেক শিল্পী ও তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে মতামত জানিয়েছেন। তারা কনসার্টে শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান এবং এ ধরনের আচরণকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে মন্তব্য করেন। তাদের অনেকেই বলেন, মতের অমিল বা ব্যক্তিগত অপছন্দ থাকতেই পারে, কিন্তু কোনো শিল্পীর প্রতি এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টটির আয়োজন করে মুনসুন কালচারাল অ্যালায়েন্স। জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের জনপ্রিয় কয়েকটি ব্যান্ড ও সংগীতশিল্পী অংশ নেন।

এদিকে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা এখনও অব্যাহত রয়েছে। অনেকেই আশা করছেন, ভবিষ্যতে সাংস্কৃতিক আয়োজনগুলোতে শিল্পীদের জন্য আরও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে, যাতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১