টাকা আত্মসাৎ মামলা থেকে মেহজাবীনকে অব্যাহতি


প্রতিনিধি প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২৬, ১:০৮ অপরাহ্ণ
টাকা আত্মসাৎ মামলা থেকে মেহজাবীনকে অব্যাহতি

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীকে টাকা আত্মসাৎ ও হত্যার হুমকির মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

সোমবার (১২ জানুয়ারি) সকালে ঢাকা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার শুনানি নিয়ে এ আদেশ দেন।

ধার্য তারিখ মোতাবেক আদালতে জবাব দাখিলের জন্য এদিন উপস্থিত হন মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরী। এসময় আদালত মামলার বাদীর নাম ধরে একাধিকবার ডাকলেও তিনি আদালতে উপস্থিত হননি। পরে মেহজাবীনের আইনজীবী শুনানি শুরু করলে আদালতে উপস্থিত হন বাদী।

শুনানি শেষে ২৭ লাখ টাকা আত্মসাৎ ও হত্যার হুমকির মামলা থেকে মেহজাবীন চৌধুরী ও তার ভাইকে অব্যাহতি দেন আদালত।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০