প্রেক্ষাগৃহে আসছে না পূজা চেরির ‘নাকফুলের কাব্য


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ২৬ মে, ২০২৬, ৪:৫৫ অপরাহ্ণ
প্রেক্ষাগৃহে আসছে না পূজা চেরির ‘নাকফুলের কাব্য

কোরবানির ঈদ সামনে রেখে মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহে আসছে না পূজা চেরি অভিনীত সিনেমা ‘নাকফুলের কাব্য’। প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া জানিয়েছে, আপাতত ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা স্থগিত রাখা হয়েছে।

গ্রামীণ পটভূমিতে নির্মিত এই সিনেমায় প্রথমবারের মতো পূজা চেরির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন আদর আজাদ। সিনেমাটি পরিচালনা করেছেন আলোক হাসান। নির্মাতার ভাষ্য অনুযায়ী, এটি সমাজের বাধা, প্রভাবশালীদের চাপ এবং সেই বাধা পেরিয়ে এগিয়ে যাওয়া এক প্রেম ও বিরহের গল্প।

জানা গেছে, ঈদে মুক্তি নিয়ে অনিশ্চয়তার খবর আসার আগের দিনও নির্মাতা জানিয়েছিলেন, সিনেমাটি ঈদেই আসবে। তবে পরবর্তী সময়ে হঠাৎ করেই সেই সিদ্ধান্ত বদলানো হয়।
২০২২ সালে শুরু হয়েছিল সিনেমাটির শুটিং। শুরুতে সিনেমার নাম ছিল ‘নাকফুল’। পরে সেন্সর বোর্ডের আপত্তির কারণে নাম পরিবর্তন করে রাখা হয় ‘নাকফুলের কাব্য’। এখন দর্শকদের অপেক্ষা, কোরবানির ঈদে না আসা এই সিনেমা শেষ পর্যন্ত কবে বড় পর্দায় মুক্তি পাবে।

এদিকে ‘নাকফুলের কাব্য’ পিছিয়ে গেলেও আরেক সিনেমা নিয়ে এবার ঈদে পর্দায় থাকবেন পূজা চেরি (Puja Cherry Roy) । জনপ্রিয় লেখক কাজী আনোয়ার হোসেনের সৃষ্টি ‘মাসুদ রানা’ অবলম্বনে নির্মিত এই সিনেমায় পূজাকে দেখা যাবে নবাগত রাসেল রানার বিপরীতে। ছবিটি পরিচালনা করেছেন সৈকত নাসির।

পূজা চেরি নিয়ে আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১