বৈশাখী সাজের সহজ ধাপ


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২৬, ১:২০ অপরাহ্ণ
বৈশাখী সাজের সহজ ধাপ

বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। পহেলা বৈশাখকে বৈশাখী সাজের কয়েকটি সহজ ধাপ মেনে চললে খুব সহজেই পাওয়া যেতে পারে সুন্দর বৈশাখী সাজ

পহেলা বৈশাখে ঘুম থেকে উঠে মুখ ভালোভাবে ধুয়ে বরফ দিয়ে হালকা মালিশ করলে ত্বক টানটান ও সতেজ দেখায়। যাদের ত্বক তৈলাক্ত তারা হালকা আর্দ্রতাদায়ক ক্রিম ব্যবহার করতে পারেন। আর শুষ্ক ত্বকে ভালো মানের আর্দ্রতাদায়ক ক্রিম ব্যবহার করলে ত্বক নরম থাকে। বাইরে বের হওয়ার আগে রোদ থেকে বাঁচতে সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন।

বৈশাখের সাজে ভারী মেকআপের প্রয়োজন নেই। সামান্য পাউডার বা ফাউন্ডেশন ব্যবহার করলেই মুখে স্বাভাবিক উজ্জ্বলতা আসে। হালকা ঝিলমিল হাইলাইটার ব্যবহার করলে মুখ আরও উজ্জ্বল দেখায়।

সব রানির রাজার প্রয়োজন হয় না: অপু বিশ্বাস

গরমের দিনে চোখের সাজ হালকা রাখাই ভালো। ভ্রু ঠিকভাবে সাজিয়ে কাজল ও আইলাইনার ব্যবহার করলে চোখের সৌন্দর্য আরও ফুটে ওঠে।

লাল রঙের লিপস্টিক বৈশাখের সঙ্গে সব সময়ই দারুণ মানিয়ে যায়। তবে চাইলে গোলাপি, কমলা বা হালকা বাদামি রঙও ব্যবহার করা যেতে পারে।

অনুষ্ঠানে পারফরম্যান্স করতে পারিনি বলে পুরস্কার মেলেনি: জাকিয়া বারী মম

গরমের দিনে খোলা চুলের বদলে হালকা করে বাঁধা চুল বেশি আরামদায়ক। সাধারণ বেণি, ফ্রেঞ্চ বেণি বা খোঁপা করলে দেখতে যেমন সুন্দর লাগে, তেমনি আরামও পাওয়া যায়। সিঁথি করে পরিপাটি খোঁপা বৈশাখী সাজে আলাদা সৌন্দর্য যোগ করে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০