রুপালি পরীর লুকে রোজা


প্রতিনিধি প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২৬, ১২:০৪ অপরাহ্ণ ১৩১
রুপালি পরীর লুকে রোজা

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ বিয়ের এক বছর পূর্ণ হওয়ার দিনেই সোশ্যাল মিডিয়ায় রহস্যময় পোস্ট করেছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের স্ত্রী রোজা আহমেদ। রহস্যময়ী বার্তার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ নতুন ছবিও আপলোড করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ মেকআপ আর্টিস্ট।

রোববার (৪ জানুয়ারি) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেন রোজা। ছবিতে একেবারে রুপালি পরীর লুকে ধরা দেন তিনি।

লাস্যময়ী রোজার হালকা সাজে দ্যুতি ছড়াচ্ছিল লাবণ্য। তবে এ ছবির ক্যাপশনে রহস্যময়তা জুড়ে দেন তিনি। লেখেন,
এক অজানা কাঁটায় পাপড়িরা।

এর আগে রোববার (৩ জানুয়ারি) রাত ১২টার পর কেক, ফুল ও উপহারের বেশ কয়েকটি ছবি আপলোড করেন রোজা। ক্যাপশনে অবশ্য কিছু না লিখে শুধু লাল ও সাদা রঙের ভালোবাসার ইমোজি জুড়ে দেন তিনি।

ছবিগুলো দেখে নেটিজেনদের ধারণা প্রথম বিবাহবার্ষিকীর কেক ও উপহারের মুহূর্তের সাক্ষী ছবিগুলো। তবে ভক্তদের ভালো লাগা কয়েক মুহূর্ত না পেরোতেই রহস্যময় পোস্টে ‘অজানা কাঁটা’র প্রসঙ্গ টানেন রোজা। এতে চিন্তার ভাঁজ জমেছে তাহসান-রোজা ভক্তদের।

প্রসঙ্গত, ২০২৫ সালের ৪ জানুয়ারি একে অন্যকে ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেন তাহসান খান ও রোজা আহমেদ। রাজধানী ঢাকার একটি কমিউনিটি সেন্টারে পারিবারিক আবহে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০