সব রানির রাজার প্রয়োজন হয় না: অপু বিশ্বাস


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২৬, ২:২৫ অপরাহ্ণ ১১৯
সব রানির রাজার প্রয়োজন হয় না: অপু বিশ্বাস

সব রানির রাজার প্রয়োজন হয় না, লাল শাড়ি পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন স্ট্যাটাস দিয়েছেন ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। 

নতুন লুকের একগুচ্ছ ছবিতে ভক্তদের নজর কেড়েছেন অভিনেত্রী। ৭টি নতুন ছবি প্রকাশ করেন অপু। ছবিতে লাল শাড়িতে বউয়ের সাজে ধরা দিয়েছেন তিনি। ক্যাপশনে অপু লিখেছেন, কখনও কখনও শুধু তার রাজ্য, একটি স্বপ্ন আর সামান্য জাঁকজমকই যথেষ্ট।

নতুন ছবির সাথে সাথে নায়িকার এ ক্যাপশনও প্রশংসা কুড়াচ্ছে নেটিজেনদের।

এক ভক্ত লেখেন, ‘একমাত্র ঢালিউড মহারানি অপু বিশ্বাস যার জীবন সংগ্রাম সকল নারীর উদাহরণ। এগিয়ে যাও তুমি তোমার নিজস্ব আলোয়।’ আরেকজন লেখেন, ‘আমাদের বগুড়ার সুন্দরী অপু বিশ্বাস আপু অসাধারণ লাগছে।’

ফিতা সবাই কাটে, আমি কাটলেই বলে ফিতা কাটা নায়িকা: অপু বিশ্বাস

বর্তমানে দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অপু বিশ্বাস। তার নতুন দুটি সিনেমা হলো ‘সিক্রেট’ ও ‘দুর্বার’। ‘সিক্রেট’ সিনেমায় তরুণ নায়ক আদর আজাদ এবং ‘দুর্বার’ সিনেমায় অভিনেতা সজলের বিপরীতে দেখা যাবে এ লাস্যময়ী চিত্রনায়িকাকে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১