
এটিএম কার্ড আটকে গেলে আতঙ্কিত হওয়ার দরকার নেই। কী করতে হবে, সে বিষয়ে জেনে নেওয়া জরুরি।
ভাঙা বা ফাটা কার্ড মেশিনে আটকে যেতে পারে। কিছু এটিএম শুধুমাত্র নির্দিষ্ট কার্ডই গ্রহণ করে, অন্য কার্ড হলে সমস্যা হতে পারে। মেয়াদ শেষ হয়ে যাওয়া কার্ড ব্যবহার করলে কার্ড আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। ব্যাংকের সার্ভারে যদি সমস্যা থাকে, তখন লেনদেন ব্যাহত হয় এবং কার্ড আটকে যেতে পারে।
তাড়াহুড়ো বা ভুলক্রমে তিনবার পিন নম্বর ভুল দিলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে কার্ড আটকে দেয়। লেনদেনের সময় বিদ্যুৎ বা ইন্টারনেটের বিঘ্ন ঘটলে কার্ড মেশিনে আটকে যেতে পারে।
প্রথমে ‘ক্যানসেল’ বাটন চাপ দিয়ে লেনদেন বাতিলের চেষ্টা করুন। এরপর কিছু সময় অপেক্ষা করুন; অনেক সময় সার্ভার দেরিতে কাজ করলে কার্ড বের হয়ে আসে। বুথে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে অবহিত করুন। কার্ড ব্লক করার নির্দেশ নিন এবং পরবর্তী করণীয় সম্পর্কে জেনে নিন। যদি কাস্টমার কেয়ার যোগাযোগ সম্ভব না হয়, তাহলে নিকটবর্তী শাখায় গিয়ে সাহায্য নিন। কার্ড নম্বর, ব্যাংকের নাম, সময় ও অন্যান্য তথ্য লিখে রাখুন।
নতুন কার্ডের আবেদন করতে জাতীয় পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ ও পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হয়।
আপনার মতামত লিখুন :