গরমে ঠান্ডা থাকার উপায়


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ৪ জুন, ২০২৬, ৯:৩৬ অপরাহ্ণ ১১৮
গরমে ঠান্ডা থাকার উপায়

গরমে ঠান্ডা থাকার উপায়। বাড়ছে গরমের তীব্রতা। কাজের প্রয়োজনে সবাইকে বাইরে বের হতেই হচ্ছে। তীব্র গরমে ছোট থেকে বড় সবাই অসুস্থ বোধ করছেন। তবে কিছু টিপস মেনে চললে গরমেও নিজেকে ঠান্ডা রাখা যায়।

গরম আবহাওয়া থেকে বাঁচতে এবং ত্বকের একাধিক সমস্যা থেকে দূরে থাকতে সহজ কিছু উপায় মেনে চলতে হবে

১. খুব বেশি প্রয়োজন না হলে বাড়ি বা অফিসের ভেতরই থাকুন।
২. দিনে দুবার গোসল করা যেতে পারে।

৩. কিছুক্ষণ পর পর মুখে পানির ঝাপটা দিন। ভেজা তুলা বা তোয়ালে দিয়ে ত্বকে আলতো করে চাপ দিন।
৪. ত্বককে তরতাজা ও সতেজ রাখতে রাতে শসার রস দিয়ে তৈরি বরফ ত্বকে ঘষুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৫. শরীর শীতল রাখে এমন খাবার ডায়েটে প্রাধান্য দিন।
৬. পোশাকে সুতির কাপড় প্রাধান্য দিন। গরমের অনুভূতি কম পেতে গাঢ় রংয়ের পোশাক এড়িয়ে চলুন।
৭. চুল ছেড়ে না রেখে উচু করে বেঁধে রাখুন।
৮. বাইরে কের হওয়ার সময় রোদ চশমা ও ছাতা ব্যবহার করুন। শরীরে ব্যবহার করুন সানস্ক্রিন ক্রিম।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০