ইসরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা ২,৩২৯ জনে পৌঁছেছে


প্রতিনিধি প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২৩, ৮:২৮ অপরাহ্ণ
ইসরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা ২,৩২৯ জনে পৌঁছেছে

লাখোকন্ঠ অনলাইন ডেস্কঃ গাজা উপত্যকায় ইসরায়েলি অব্যাহত হামলায় কমপক্ষে ২,৩২৯ জন নিহত হয়েছে। হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার এ কথা জানিয়েছে।
মন্ত্রণালয় বলেছে, রবিবার সকাল ৭:৪৭ টা (০৪:৪৭ জিএমটি) পর্যন্ত এই হিসাবে হামলায় ৯,০৪২ জন আহত হয়েছে। ইসরায়েল গাজায় চরম প্রতিশোধমূলক বিমান হামলা অব্যাহত রেখেছে।