
লাখোকণ্ঠ ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এ বৈঠক করছেন প্রধান উপদেষ্টা।
নিউইয়র্কের স্থানীয় সময় আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় আজ রাত ৮টা ৫০ মিনিটে) জাতিসংঘ সদর দফতরে এই দুই নেতার মধ্যে বৈঠক শুরু হয়।
ঢাকা ও নিউইয়র্কের কূটনৈতিক সূত্রের খবর, নিউইয়র্কের স্থানীয় সময় আজ বেলা সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা) জাতিসংঘ সদর দফতরে ড. ইউনূস-জো বাইডেনের বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী আলোকচিত্রী সাংবাদিক শহিদুল আলমের মতে, আলোচনায় উঠে আসতে পারে ভারত বাংলাদেশ সম্পর্কের বিষয়টিও।
আপনার মতামত লিখুন :